১৯৩০ সালের প্রথম বিশ্বকাপ আসরেই দারুণ ফুটবল উপহার দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেবার তৃতীয় স্থান অর্জন করেছিল, যা বিশ্বকাপের ইতিহাসে তাদের সর্বোচ্চ সাফল্য। এখন অবধি ১২ বারের অংশগ্রহণে আটবারই শেষ ১৬-তে খেলেছে যুক্তরাষ্ট্র। কাতার আসরেও এ পর্ব থেকে বিদায় নেয় তারা। তবে এবার দলটি দ্রুতগতির ফুটবল খেলে পরাশক্তিদের ভাবাচ্ছে। যা দেশটির সমর্থকদের বড় স্বপ্ন দেখাচ্ছে। কারণ এবার তারা সহ-আয়োজক। গতকাল বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে কোনো ম্যাচ জিতল তারা। সেবারের কোরিয়া-জাপান আসরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় যুক্তরাষ্ট্র। এরপর ২০১০ ও ২০১৪ আসরেও শেষ ১৬ থেকে বাদ পড়ে তারা। তবে বসনিয়ার বিপক্ষে এ জয়ের মধ্য দিয়ে আরও একটি খরা কাটাল দেশটি। ইউরোপীয় দলগুলোর বিপক্ষে টানা ১০ ম্যাচ জয়হীন থাকার রেকর্ডের অবসান ঘটাল যুক্তরাষ্ট্র। সামনে এবার বেলজিয়াম। এ ম্যাচ জিতলেই দারুণ এক রেকর্ড গড়বে যুক্তরাষ্ট্র।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews