কাজের মাঝখানে হঠাৎ করে যদি চ্যাটজিপিটি খুলতেই না চায়—তাহলে কেমন হয়? এমন অভিজ্ঞতার মুখে পড়েছেন হাজারো ব্যবহারকারী। যুক্তরাষ্ট্রে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি কিছু সময়ের জন্য ঠিকমতো কাজ করেনি। ফলে অনেকে বার্তা পাঠাতে পারেননি, কথোপকথন শুরু করতে পারেননি, আবার কারও ক্ষেত্রে সেবা লোড হচ্ছিল না।

চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই তাদের স্ট্যাটাস পেজে জানায়, ব্যবহারকারীরা চ্যাটজিপিটি ব্যবহারের সময় অতিরিক্ত ‘এরর’ পাচ্ছিলেন। এতে চ্যাট শুরু করা, আগের কথোপকথন খোলা—এসব কাজ ব্যাহত হয়।

ওয়েবসাইট বিভ্রাট শনাক্তকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টর জানায়, সমস্যা দ্রুত বাড়তে থাকে এবং এক পর্যায়ে ১২ হাজার ৫০০-এর বেশি রিপোর্ট জমা পড়ে। পরে ধীরে ধীরে অভিযোগ কমতে থাকে।

এই সাময়িক সমস্যায় শুধু মূল চ্যাট নয়, চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত আরও কিছু সেবাও প্রভাবিত হয়। এর মধ্যে ছিল— লগইন, কথোপকথন, ফাইল আপলোড, সার্চ, ভয়েস মোড, ইমেজ জেনারেশন ইত্যাদি।

ওপেনএআই জানায়, তারা দ্রুত ব্যবস্থা নেয় এবং কিছু সময়ের মধ্যেই সেবা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তবে এই বিভ্রাট মূলত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের মধ্যে বেশি দেখা গেছে—বিশ্বব্যাপী বড় ধরনের সমস্যা হয়নি বলে জানানো হয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews