গত রোববার সম্পন্ন হয়েছে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন। দিনভর ভোটগ্রহণ শেষে নির্বাচিত ২৫ জন পরিচালকের নাম চূড়ান্ত হয় সেদিনই। যদিও পরদিনই পদত্যাগ করেন এক পরিচালক।

দায়িত্ব পাওয়ার একদিনের মাথায় পদত্যাগ করেন রাজশাহী অঞ্চল থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া মীর শাকরুল আলম সীমান্ত। ব্যবসায়িক ব্যস্ততার কারণ দেখিয়ে সরে দাঁড়ান তিনি।

২৪ জন বোর্ড পরিচালকদের নিয়ে আজ প্রথমবারের মতো বৈঠকে বসেছিলেন তামিম ইকবাল। যেখানে সবার মাঝে ক্রিকেট বোর্ড পরিচালনার দায়িত্ব ভাগ করে দিয়েছেন তিনি। করা হয়েছে বিভিন্ন কমিটি।

ক্রিকেট ফ্যাসিলিটিজ ও অপারেশন’স কমিটির দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন সভাপতি তামিম ইকবাল। এই দুই গুরুত্বপূর্ণ কমিটির প্রধান হিসেবে থাকছেন তিনি নিজেই।

এ ছাড়া ফাইন্যান্স কমিটিতে ইসরাফিল খসরু, গেম ডেভেলপমেন্টে ফাহিম সিনহা ও টুর্নামেন্ট কমিটির দায়িত্ব মিনহাজুল আবেদিন নান্নুকে দায়িত্ব দেয়া হয়েছে।

দেখে নিন কে কোন কমিটিতে
ফাইন্যান্স কমিটি- ইসরাফিল খসরু।

গেম ডেভেলপমেন্ট- ফাহিম সিনহা।

এইজ গ্রুপ কমিটি-মিনহাজুল আবেদিন নান্নু।

হাই পারফরম্যান্স (এইচপি) ও গ্রাউন্ডস কমিটি- শাহনিয়ান তানিম।

মেডিক্যাল কমিটি- মাহবুব শামীম।

মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন- আসিফ রব্বানী।

অডিট কমিটি- সাইদ বিন জামান সৌরভ।

লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটি- ইয়াসির ফয়সাল।

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিস (সিসিডিএম)- মঈন উদ্দিন চৌধুরি।

উইমেন্স উইং- রফিকুল ইসলাম বাবু।

ফ্যাসিলিটিজ ও অপারেশন্স - তামিম ইকবাল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews