কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা সেবনের সময় ওয়ানুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা এলাকায় এ অভিযান চালানো হয়।এ সময় তাঁর কাছ থেকে একটি ইয়াবা বড়ি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে পাঁচ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ওয়ানুর রহমান উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের মাদারটারি গ্রামের মৃত আকবার আলীর ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানকালে ওয়ানুর রহমানকে ইয়াবা সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে তাঁর কাছ থেকে একটি ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ ঘটনায় তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পাঁচ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এনআই