চলছে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলবে বিকাল সাড়ে ৮টা পর্যন্ত। এখনো পর্যন্ত উৎসবের আমজে ভোট দিতে আসছেন ভোটাররা। যেখানে ভোট দিয়েছেন ক্রীড়াঙ্গনের অনেক তারকা।

অনেকে এবারই প্রথম ভোট দিয়েছেন। রংপুর নিজ এলাকায় প্রথমবার ভোট দিয়েছেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি। এ ছাড়া প্রথমবার ভোট দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান। নিজ এলাকা দৌলতপুরে ভোট দিয়েছেন তিনি। নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদও প্রথমবার ভোট দিয়েছেন বলে জানিয়েছেন।

এদিন চট্টগ্রাম ৯ আসনে ভোট দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ঢাকা-৯ আসনে দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুলে ভোট দিয়েছেন সাবেক অধিনায়ক ও জাতীয় দলের বর্তমান ব‍্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।

জনপ্রিয় কণ্ঠশিল্পী, বিসিবি পরিচালক এবং সাবেক ক্রিকেটার আসিফ আকবর কুমিল্লায় ভোট দিয়েছেন। এদিকে নিজ এলাকা থেকে প্রথমবার ভোট দিয়েছেন নারী দলের পেসার মারুফা আক্তার। সঙ্গে ছিল তার পরিবারও।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews