ইরানের জাতীয় ফুটবল দল সোমবার তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছে, যেখানে তারা সর্বশেষ প্রীতি ম্যাচ খেলবে এবং ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ভিসার আবেদন করবে বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ ব্যাপক হামলার মাধ্যমে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলেও, দলটি বিশ্বকাপে অংশ নেয়ার পরিকল্পনায় অটল ছিল।

ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, দলটি আজ সকালে তুরস্কের আনতালিয়ার উদ্দেশে রওনা দিয়েছে, যেখানে তারা ২০২৬ বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচ খেলবে এবং এরপর যুক্তরাষ্ট্রে যাবে।

সংস্থাটি আরো জানায়, দলে ২২ জন দেশীয় লিগভিত্তিক খেলোয়াড় এবং কোচিং স্টাফ রয়েছেন।

শনিবার দলের প্রধান কোচ আমির গালেনোয়ি বলেন, তুরস্কে অবস্থানকালে তারা যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন প্রক্রিয়াও সম্পন্ন করবেন।

সামরিক হামলার পর ইরানের পক্ষ থেকে ম্যাচগগুলো সহ-আয়োজক মেক্সিকো বা কানাডায় সরিয়ে নেয়ার প্রস্তাব করলেও ফিফা তা প্রত্যাখান করে জানিয়েছিল টুর্নামেন্ট নির্ধারিত পরিকল্পনামাফিকই হবে।

ইরানের ফুটবল দল আনতালিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলতে চায়। এর মধ্যে একটি ম্যাচ ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। আগামী ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপে গ্রুপ ‘জি’-তে ইরান ১৫ জুন লস এ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে। এরপর একই শহরে বেলজিয়াম এবং শেষ ম্যাচে সিটলে মিশরের মোকাবেলা করবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews