ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে বেসরকারিভাবে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী নিজামুল হক নাঈমের (ফুলকপি প্রতীক) থেকে ৯৬ হাজার ১১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। এ নিয়ে মেজর হাফিজ সপ্তম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এই আসনে মোট ভোট কেন্দ্র ১১৯টি। অ্যাজেন্ট ও অসমর্থিত সূত্রের ফলাফলে বেসরকারিভাবে ধানের শীষ প্রতীকে পেয়েছে এক লাখ ৫১ হাজার সাত শ’ ৭৪ ভোট ও ফুলকপি প্রতীক পেয়েছে ৫৫ হাজার ছয় শ’ ৬০ ভোট। এই আসনে ভোট প্রদানের হার ৫৮ শতাংশ।

উল্লেখ্য, ভোলা-৩ আসনে একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা তিন লাখ ৮৫ হাজার ৫৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৭ হাজার ১৭ জন, মহিলা ভোটার এক লাখ ৮৭ হাজার ৫৭৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন। এই আসনে মোট ১১৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বিজয়ী হওয়ার প্রতিক্রিয়ায় মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বলেন, এই বিজয় আমার একার নয়; এটি লালমোহন-তজুমদ্দিনের মানুষের বিজয়। বারবার জনগণের কাছে যাওয়াই আমার রাজনীতির শক্তি। আগামীতেও মানুষের অধিকার, উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় আমি আপসহীন থাকব।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews