চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি বরাদ্দকৃত চাল চুরি ও পাচারের প্রতিবাদ করায় সরকারি ট্যাগ অফিসারের উপস্থিতিতে দিনমুজুর সুহেলকে পেটানোর অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার ছেলের বিরুদ্ধে।

অভিযুক্ত ব্যক্তির নাম ফরিদ মিয়া। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বহরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি।

বুধবার (১১ মার্চ) দুপুরে স্থানীয় ইউপি কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

স্থানীয় সাংবাদিকরা চেয়ারম্যান-কে জিজ্ঞাসা করলে তিনি জানান, সুহেল ঝামেলা করায় তাকে একটু শাসন করা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews