অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার অকাল প্রয়াণে শোকস্তব্ধ দেশের শোবিজ অঙ্গন। তার আত্মার শান্তি কামনার পাশাপাশি ইকরার মৃত্যুর কারণ নিয়ে রহস্যময় মন্তব্য করেছেন তারকারা। অভিনেত্রী সালেহা খানম নাদিয়া, ‘শান্তিতে থাক ইকরা দেখা হবে ওপারে বনু। আল্লাহ তোমাকে জান্নাত নসিব করুক, আমিন।’ 

গোলাম ফরিদা ছন্দা লিখেছেন, ‘কিছু একটা সমস্যা নিশ্চয়ই আছে! তা নাহলে এভাবে মানুষ (ইকরা) পৃথিবী কে বিদায় জানায়! আহা বাচ্চাটা!’নির্মাতা অনন্য মামুন লিখেছেন, ‘আত্মহত্যা কোনো সমাধানের পথ হতে পারে না। সবাই ভালো থাকবে শুধু বাচ্চাটা তার মাকে কোনোদিন ফেরত পাবে না।’ছোট পর্দার অভিনেত্রী ফারিন খান লিখেছেন, ‘মানুষ যখন মনের দিক থেকে খুন হয়ে যায়, তখনই সে আত্মহত্যার মত পথ বেছে নেয়।’

অভিনেত্রী সামিরা খান মাহি লিখেছেন, ‘যার হাত ধরো, তার কষ্টের কারণ হয়ো না। জীবন খুব ছোট।’ এদিকেঅভিনেত্রা তৌসিফ মাহবুব এক পোস্টে লিখেছেন, ‘কিছু মানুষ এতটা ভালোবেসে ফেলে যে ছেড়ে যাওয়ার থেকে মৃত্যুই শ্রেয় মনে করে। এই মানুষদের জন্য এই জগৎ নয়।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews