টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের খেলা চলছে। ইতোমধ্যে গ্রুপ-২ থেকে ইংল্যান্ডের সেমিফাইনালে খেলা নিশ্চিত হয়েছে। তারা পরপর দুই ম্যাচে শ্রীলংকা ও পাকিস্তানকে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে। 

গ্রুপ-১ থেকে সেমির টিকিটের জন্য লড়াইয়ে আছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলংকা। আজ নিউজিল্যান্ডের মুখোমুখি শ্রীলংকা। এই ম্যাচে নিউজিল্যান্ড জিতলে সেমির পথে অনেকটা এগিয়ে যাবে। 

গ্রুপ-১ এ কোনো দলেরই এখনো সুপার এইট নিশ্চিত হয়নি এবং কেউ এখনো বাদও পড়েনি। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ২ পয়েন্ট করে নিয়ে সেমির স্বপ্ন দেখছে। ভারত ও জিম্বাবুয়ের কোনো পয়েন্ট না জিতলেও এখনো সেমিফাইনালে খেলার আশা করছে। ফলে শেষ ম্যাচগুলোতে উত্তেজনা চরমে ওঠার সম্ভাবনা প্রবল।

সুপার এইট পর্বে কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। অর্থাৎ বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে দুই দলই এক পয়েন্ট করে পাবে। ইতিমধ্যে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগির নজির দেখা গেছে।

এই পরিস্থিতিতে একাধিক দলের পয়েন্ট সমান হয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে সেমিফাইনালের দুই দল নির্ধারণ করা হবে নির্দিষ্ট নিয়ম মেনে।

প্রতিটি গ্রুপ থেকে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল সেমিফাইনালে উঠবে। কিন্তু একাধিক দলের সমান পয়েন্ট হলে কি হবে সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নির্ধারিত প্লেয়িং কন্ডিশন অনুযায়ী সিদ্ধান্তের ধাপগুলো হলো—

১. জয়ের সংখ্যা

একাধিক দলের পয়েন্ট সমান হলে যে দল বেশি ম্যাচ জিতেছে, তারা এগিয়ে থাকবে।

২. নেট রান রেট

পয়েন্ট ও জয়ের সংখ্যা সমান হলে হিসাব করা হবে নেট রান রেট দিয়ে।

৩. মুখোমুখি ফল

নেট রান রেটেও সমাধান না এলে সংশ্লিষ্ট দলগুলোর পারস্পরিক ম্যাচের ফল বিবেচনায় নেওয়া হবে।

৪. র‍্যাংকিং

উপরের সব সূচকে সমতা থাকলে ৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত হালনাগাদ আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল পাবে অগ্রাধিকার।

সব মিলিয়ে, সুপার এইটের শেষ দিকের ম্যাচগুলোতে শুধু জয়ই নয়, বড় ব্যবধানে জয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ শেষ পর্যন্ত সেমিফাইনালের টিকিট নির্ধারণে রান রেটই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় পার্থক্য।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews