বিশ্বকাপে টাইগাররা না যাওয়ায় ফাঁকা সময়টায় তিন দলের অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ খেলছে টাইগাররা। বিসিবির এমন আয়োজন সবার প্রশংসা কুড়াচ্ছে।
সরাসরি সম্প্রচার করা এই টুর্নামেন্ট নিয়ে এবার মিলল আরও এক সুখবর। টুর্নামেন্টের শেষ দুই ম্যাচ দেখা যাবে আরও সহজে।
দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে এই ২ ম্যাচ রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেল বিটিভিতেও সরাসরি সম্প্রচার করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
৪ ম্যাচের এই টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ সরাসরি সম্প্রচার করেছে টি-স্পোর্টস। তবে বাকি দুই ম্যাচ, অর্থাৎ আজ ৭ ফেব্রুয়ারির দুর্বার বনাম দুরন্ত ম্যাচ ও ৯ ফেব্রুয়ারির ফাইনাল ম্যাচ টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে দেখা যাবে।
বিডি প্রতিদিন/এমআই