ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার (১৮ মার্চ) থেকে ২৭ মার্চ (শুক্রবার) পর্যন্ত স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। ছুটি শেষে ২৮ মার্চ (শনিবার) থেকে বন্দরের কার্যক্রম যথারীতি চালু হবে।

রবিবার (১৫ মার্চ) সোনামসজিদ আমদানি ও রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান জানিয়েছেন, বন্ধের সময় বন্দরের কিছু অভ্যন্তরীণ কার্যক্রম—যেমন পণ্য লোড-আনলোড, পরিবহনসহ অন্যান্য কাজ সীমিত পরিসরে চালু থাকবে।

তবে স্থলবন্দর ইমিগ্রেশনের এসআই জামিরুল ইসলাম জানিয়েছেন, স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও সোনামসজিদ দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের দুই দেশের মধ্যে যাতায়াত অব্যাহত থাকবে।

বিডি-প্রতিদিন/মাইনুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews