পঞ্চগড়ে পৃথক দুই সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ভারতীয় শাড়িসহ দুটি গরু জব্দ করেছে বিজিবি। গতকাল নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার রাতে বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের ধামেরঘাট ও পঞ্চগড় সদরের অমরখানা ইউনিয়নের সীমান্ত এলাকায় অভিযানগুলো পরিচালনা করা হয়। বিজিবি জানায়, কালিয়াগঞ্জ ইউনিয়নের ধামেরঘাট পেয়ারা বাগান নামক স্থান থেকে অভিযান চালিয়ে ভারতীয় ২০ পিস শাড়ি মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়, যার বাজারমূল্য ২ লাখ ২০ হাজার টাকা। একই রাতে অমরখানা নামক স্থানে ভারতীয় দুটি গরু মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।