যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর রাজনৈতিক চাপ বাড়ছে। ব্রিটিশ মন্ত্রিসভা থেকে চারজন জুনিয়র মন্ত্রীর পদত্যাগ এবং ক্ষমতা ছাড়ার দাবি জানানো লেবার পার্টির এমপিদের সংখ্যা বেড়ে ৮৭ জনে পৌঁছেছে।

মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ পদত্যাগ করেন স্বাস্থ্যবিষয়ক সহকারী মন্ত্রী জুবাইর আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত পদত্যাগপত্রে তিনি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে উদ্দেশ করে বলেন, সাম্প্রতিক ঘটনাবলির পর যুক্তরাজ্যের জনগণ প্রধানমন্ত্রীর প্রতি আস্থা হারিয়েছে।

এর আগে আরো তিনজন জুনিয়র মন্ত্রী পদত্যাগ করেন। তাদের পদত্যাগের মধ্য দিয়ে স্টারমারের বিরুদ্ধে লেবার পার্টির অভ্যন্তরীণ চাপ আরও জোরালো হয়ে ওঠে।

গত সপ্তাহের নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলাফলের পর দলটির এমপিদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। অনেকেই প্রকাশ্যে স্টারমারের পদত্যাগ অথবা ক্ষমতা হস্তান্তরের সময়সূচি ঘোষণার দাবি তুলেছেন।

বর্তমানে ৮০ জনের বেশি লেবার এমপি স্টারমারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। দলীয় নিয়ম অনুযায়ী, লেবার পার্টির অন্তত ২০ শতাংশ এমপি বিকল্প কোনো প্রার্থীর পক্ষে সমর্থন দিলে বর্তমান নেতৃত্বকে আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জ করা যায়।

তবে কিয়ার স্টারমার তার মন্ত্রিসভাকে জানিয়েছেন, এখনো সেই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews