রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) বিগত সময়ের আয়-ব্যয়ের কোনো সুসংগঠিত নথিপত্র নেই বলে অভিযোগ করেছেন সংগঠনটির সভাপতি ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

তিনি বলেন, ‘পূর্ববর্তী সময়ে রুয়ার কার্যক্রমে জবাবদিহিতার ঘাটতি ছিল এবং দৃশ্যমান উন্নয়নও হয়নি।’

শনিবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরাই রুয়ার প্রথম নির্বাচিত প্রতিনিধি। আগে বিভিন্ন কার্যক্রমের কথা শোনা গেলেও আয়-ব্যয়ের কোনো হিসাব পাওয়া যায়নি।’

তিনি বলেন, ‘নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি দ্রুত রুয়ার নিজস্ব ভবন নির্মাণ শুরু করা হবে, এ লক্ষ্যে ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে।’

এছাড়া প্রতি বিভাগে দুই শিক্ষার্থীকে মাসিক ২০০০ টাকা বৃত্তি প্রদান এবং ক্যাম্পাসে চলাচলের জন্য পাঁচটি ই-কার দেয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। একইসাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত সিনেট কার্যকর করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, ১৯৯৯ সালে রুয়া গঠনের উদ্যোগ নেয়া হলেও ২০২৫ সালের ২৬ জুলাই প্রথমবারের মতো কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে অনিয়মের অভিযোগে বিএনপিপন্থি অ্যালামনাই সদস্যরা ভোট বর্জন করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews