তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোগান শনিবার ইস্তাম্বুলের ঐতিহাসিক দোলমাবাহচে প্রাসাদে জর্ডানের রানী রানিয়া আল আবদুল্লাহকে আতিথ্য প্রদান করেছেন। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দোলমাবাহচে প্রাসাদের ‘মুয়ায়েদে হল’-এর প্রবেশপথে রানী রানিয়াকে উষ্ণ অভ্যর্থনা জানান এমিন এরদোগান। সেখানে তারা কুশল বিনিময় করেন এবং সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। এরপর প্রাসাদের বিখ্যাত ‘ক্রিস্টাল সিঁড়ি’র সামনে তারা একত্রে ছবি তোলেন। সাক্ষাতের অংশ হিসেবে তারা ‘নকশ-ই জামান’ নামক একটি বিশেষ প্রদর্শনী ঘুরে দেখেন। তুরস্কের ঐতিহ্যবাহী শিল্পকলা ও সূচিকর্ম নিয়ে আয়োজিত এই প্রদর্শনীটি ওলগুনলাশমা ইনস্টিটিউট দ্বারা পরিচালিত। প্রদর্শনীতে রঙিন সুতার কাজ, এমব্রয়ডারি, হাতে লেখা পা-ুলিপি এবং মিনিয়েচার স্টাইলের বিভিন্ন শিল্পকর্ম প্রদর্শিত হয়। দুই নেত্রী তুরস্কের শতাব্দী প্রাচীন বয়ন শিল্প এবং অটোমান আমলের রাজকীয় কাপড়ের নকশাগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেন। এমিন এরদোয়ান রানীকে তুরস্কের ঐতিহ্যবাহী সেলাই পদ্ধতি যেমনÑ তেল সারমা, মারাশ ওয়ার্ক এবং সুজেনি সম্পর্কে বিস্তারিত জানান।


সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তায় এমিন এরদোয়ান বলেন, “ইস্তাম্বুলে রানী রানিয়ার সঙ্গে দেখা করতে পেরে এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রদর্শনীটি একসাথে ঘুরে দেখতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি আশা করি এই সফর তুরস্ক ও জর্ডানের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।” তুরস্ক এবং জর্ডানের মধ্যকার দ্বিপাক্ষিক ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্র : ডেইলি সাবাহ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews