মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) গোয়েন্দা শাখার প্রধান মেজর জেনারেল সাইয়েদ মজিদ খাদেমি নিহত হয়েছেন।

ফার্স নিউজ অ্যাজেন্সিতে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার ভোরে ‘মার্কিন-জায়নবাদী শত্রুদের সন্ত্রাসী হামলায়’ মেজর জেনারেল সাইয়েদ মজিদ খাদেমি নিহত হয়েছেন।

এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

ইসরাইলি হামলায় তার পূর্বসূরি জেনারেল মোহাম্মদ কাজেমী নিহত হওয়ার পর, ২০২৫ সালের জুনে খাদেমিকে আইআরজিসির গোয়েন্দা শাখার প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল।

সূত্র: আল জাজিরা, আনাদোলু অ্যাজেন্সি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews