দেশের অন্যতম বেসরকারি ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তরুণ গ্র্যাজুয়েটদের জন্য তাঁদের বহুল প্রতীক্ষিত ফিউচার লিডার প্রোগ্রাম-২০২৬-এর ঘোষণা দিয়েছে। ভবিষ্যতের ব্যাংকিং নেতৃত্ব তৈরি করার লক্ষ্য নিয়ে এই ফ্ল্যাগশিপ প্রোগ্রামটি সাজানো হয়েছে বলে ব্যাংকটি জানিয়েছে।
ইবিএল জানিয়েছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে উদ্ভাবন, গ্রাহকসেবা এবং টেকসই প্রবৃদ্ধিতে নতুন মানদণ্ড স্থাপন করে আসছে। এরই ধারাবাহিকতায় নতুন প্রজন্মের মেধাবী তরুণদের দক্ষ ব্যাংকার ও ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ।
প্রোগ্রামের বৈশিষ্ট্য
ফিউচার লিডার প্রোগ্রামটি অংশগ্রহণকারীদের জন্য একটি সমন্বিত উন্নয়নযাত্রা নিশ্চিত করবে, যার মধ্যে থাকবে—
কাঠামোবদ্ধ প্রশিক্ষণ।
বিভিন্ন বিভাগে রোটেশনাল অ্যাসাইনমেন্ট।
বাস্তব ব্যাংকিং অভিজ্ঞতা।
কৌশলগত প্রকল্পে কাজের সুযোগ।
ব্যক্তিগত নেতৃত্ব উন্নয়ন।
এর মাধ্যমে অংশগ্রহণকারীরা একটি উদ্ভাবনী ও বিশ্বমানের কর্মপরিবেশে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীদের জন্য ন্যূনতম যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি ন্যূনতম সিজিপিএ–৪.০০ স্কেলে ৩.০০
এ ছাড়া প্রার্থীদের মধ্যে থাকতে হবে
গ্রোথ মাইন্ডসেট।
বিশ্লেষণী ও সমস্যা সমাধানের দক্ষতা।
শক্তিশালী যোগাযোগ ক্ষমতা।
দলগত নেতৃত্বের মানসিকতা।
পরিবর্তনশীল পরিবেশে মানিয়ে নেওয়ার সক্ষমতা।
নিয়োগ ও ক্যারিয়ার সম্ভাবনা
প্রোগ্রাম সফলভাবে সম্পন্নকারী প্রার্থীদের কর্মদক্ষতার ভিত্তিতে সিনিয়র অফিসার বা প্রিন্সিপাল অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের ব্যাংকে ন্যূনতম তিন বছর কাজ করার অঙ্গীকারপত্রে স্বাক্ষর করতে হবে।
কর্মস্থল
বাংলাদেশের যেকোনো স্থানে পোস্টিং হতে পারে।
আবেদনের শেষ তারিখ
আগ্রহী প্রার্থীদের ২৫ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে আবেদন করতে বলা হয়েছে। নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ মেধা ও পারফরম্যান্সের ভিত্তিতে সম্পন্ন হবে।
ইবিএল কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগ কেবল একটি চাকরি নয়, বরং ভবিষ্যৎ ব্যাংকিং নেতৃত্ব গড়ে তোলার দীর্ঘমেয়াদি ক্যারিয়ার পথের সূচনা।