মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টাদের বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সামলানো কঠিন। তিনি সবকিছুতেই বোমা মারতে চান।
মার্কিন এক কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প মন্তব্য করেন যে নেতানিয়াহু ‘সবকিছুতেই বোমা ফেলতে চান’।
আরও পড়ুন
আরও পড়ুন ইরানের অর্থ ফেরত দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

একই সঙ্গে ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুকে ‘দারুণ” মনে করেন, তবে ‘কখনো কখনো তিনি মাত্রাতিরিক্ত এগিয়ে যান’।
ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মার্কিন প্রেসিডেন্ট ও ইসরাইলি প্রধানমন্ত্রীর মধ্যে হওয়া বেশিরভাগ ফোনালাপেই নেতানিয়াহু নতুন সামরিক পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ ধরনের আলোচনায় ট্রাম্প ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়েছেন বলেও জানান ওই কর্মকর্তা।
আরও পড়ুন
আরও পড়ুন ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ

তার ভাষায়, ‘বিবি (নেতানিয়াহু) প্রেসিডেন্টকে বোঝান কেন কোনো স্থানে হামলা চালানো দরকার, কেন ইসরাইলি গোয়েন্দারা তা করতে সক্ষম এবং কখন তা করা উচিত। প্রেসিডেন্ট এসব শোনেন। প্রায় প্রতিটি ফোনালাপই একই ধরনের হয়।’
তথ্যসূত্র: মিডল ইস্ট আই