স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডা. মো. নুরুল ইসলাম। একইসঙ্গে বর্তমান পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানকে ওএসডি করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. মো. নুরুল ইসলামকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। 

একই প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ২৬ জুলাই ২০২৬ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২৭ জুলাই ২০২৬ তারিখে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।

স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক প্রয়োজন ও জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews