খুলনা খাদ্য পরিবহন সংরক্ষণ ঠিকাদার সমিতির (সড়ক) সহ-সভাপতি শেখ হারুনুর রশিদ (৬২) গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে মহানগরীর তারেরপুকুর এলাকার আলহেরা জামে মসজিদের দোতলায় ঠিকাদার সমিতির অফিসে এই গুলির ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত হারুনুর রশিদ মহানগরীর খালিশপুর থানার নয়াবাটি এলাকার বাসিন্দা।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম জানান, নিজেদের মধ্যে কথাকাটাকাটির জেরে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয় এবং এক পর্যায়ে প্রতিপক্ষ হারুনুর রশিদকে গুলি করে। কারা গুলি করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে খুলনা খাদ্য পরিবহন সংরক্ষণ ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক খান মোহাম্মদ রেজাউল আলম বলেন, ‘মব করে আমাদের জায়গাটি দখল করে একটি পক্ষ। আমরা খুলনায় ও হাইকোর্টে মামলা করি। মামলায় আমাদের পক্ষে রায় হয়। এর প্রেক্ষিতে আমরা আমাদের অফিসে বসেছি। তারা কোনো কোর্ট মানে না। স্বপন এসে বলে এসো গোলাগুলি করি। ওরা এসে আমাকে লক্ষ্য করে শর্টগান দিয়ে গুলি করে। আমার ছেলে বাধা দেয়। ওই গুলি সরে গিয়ে হারুনুর রশিদের পায়ে লাগে। মানিকতলা ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী স্বপন, নিরালার ওয়েজুল ইসলাম, সোনাডাঙ্গার সরদার তকিবুল ইসলাম, হাফিজ, এরশাদসহ আরো লোক ছিল। তাদের নাম মামলার এজাহারে বলব।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews