কায়রো, ৮ জুলাই – ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা। তবে এই জয়ের চেয়েও বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিতর্কিত রেফারিং।

ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মিশরীয় শিবির।

ম্যাচের ৫৮ মিনিটে মিশরের মোস্তফা জিকো গোল করে দলকে এগিয়ে দিলেও ভিএআর প্রযুক্তির সাহায্যে তা বাতিল করা হয়। ম্যাচ শেষে জিকো অভিযোগ করেন, রেফারি ন্যায্য বিচার করেননি এবং পুরো একটি দেশের পরিশ্রম নষ্ট করে দিয়েছেন। তিনি আরও মন্তব্য করেন যে, এই বিশ্বকাপ আর্জেন্টিনার জন্যই পূর্বনির্ধারিত।

মিশরের প্রধান কোচ হোসাম হাসানও রেফারিং নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। তার মতে, তারা জয়ের যোগ্য দল ছিলেন কিন্তু ম্যাচের আগে থেকেই আর্জেন্টিনার পক্ষ থেকে রেফারির ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল। তিনি একটি স্পষ্ট পেনাল্টি না পাওয়ার কথা উল্লেখ করেন এবং অভিযোগ করেন যে সেটি ভিএআর-এ যাচাই করা হয়নি।

হোসাম হাসান ম্যাচটিকে সরাসরি পাতানো হিসেবে অভিহিত করে বলেন, যদি আগে থেকেই আর্জেন্টিনাকে জেতানোর পরিকল্পনা থাকে, তবে তাদের কেন প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানো হলো।

খেলোয়াড় ও কোচের এই কঠোর মন্তব্যে ফুটবল বিশ্বে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

এনএন/ ৮ জুলাই ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews