চট্টগ্রাম নগরীর লালদীঘি পাড় এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর লালদীঘি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন বেলাল (২০), নয়ন দত্ত (২৪) ও জিদান জমাদার (২৫)। পুলিশ জানায়, সন্দেজনকভাবে ঘোরাফেরা করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। ঘোরাফেরার বিষয়ে জিজ্ঞাসাবাদে তারা সন্তোষজনক কোনো উত্তর দিতে না পারায় থানায় আনা হয়।