অনায়াস জয়ের পথে তখন বাংলাদেশ। ৩৪ বলে প্রয়োজন ৭ রান, হাতে উইকেট ৭টি। নিষ্প্রাণ ম্যাচে হঠাৎ করেই ছড়াল উত্তেজনা। ১১ বল আর ১ রানের মধ্যে আউট হয়ে গেলেন চার ব্যাটার। শেষ পর্যন্ত অবশ্য চরম নাটকীয় কিছু হলো না। জয় দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিগার সুলতানার দলের জয় ৩ উইকেটে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে ফল হওয়া চার ম্যাচে বাংলাদেশের প্রথম জয় এটিই। আগের তিনটিতে জিতেছিল লঙ্কানরা।
রাজশাহীতে গতকাল বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন মূলত বোলাররা। ৬৮ রানের উদ্বোধনী জুটির পরও নাহিদা আক্তার, মারুফা আক্তার, রিতু মনিদের আঁটসাঁট বোলিংয়ে ৫০ ওভারে শ্রীলঙ্কা করতে পারে ৯ উইকেটে ২০৫। শেষ ৪৫ রানের ব্যবধানে লঙ্কানদের শেষ ৭ উইকেট তুলে নেয় দলটি। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন করুনারতেœ এবং ৫২ রান আসে ইমেশার ব্যাট থেকে। ৩৬ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার পেস বোলিং অলরাউন্ডার রিতু। বাঁহাতি স্পিনার নাহিদা ৩৮ রানে নেন ২ উইকেট। আট ওভারে দুই মেডেনে ¯্রফে ২৪ রানে একটি উইকেট নেন পেসার মারুফা।
জবাবে প্রথম দুই ওভারে ২ উইকেট হারানোর পর দলকে পথ দেখান শারমিন আক্তার সুপ্তা। তিন নম্বরে নেমে ১৩ চারে ১২৭ বলে ৮৬ রানের দারুণ ইনিংস খেলে ম্যাচ সেরা হন তিনি। সবশেষ পাঁচ ওয়ানডে ইনিংসে তার তৃতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংস এটি। শেষ দিকে তালগোল পাকানো বাংলাদেশ লক্ষ্য ছুঁয়ে ফেলে ৯ বল হাতে রেখে। আগামীকাল একই ভেন্যুতে হবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews