শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান সুরেশ সাল্লেকে ২০১৯ সালের ইস্টার সানডে বোমা হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ওই হামলায় প্রায় ২৭৯ জন নিহত হয়েছিলেন এবং দেশটির পর্যটন অর্থনীতি বড় ধাক্কা খেয়েছিল। খবর আল জাজিরার।

পুলিশ সূত্র জানিয়েছে, অবসরপ্রাপ্ত মেজর-জেনারেল সুরেশ সাল্লে রাজধানীর একটি প্রান্তিক এলাকায় ভোরে আটক হন। 

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, তাকে ইস্টার সানডে হামলায় সহায়তা ও ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

সাল্লে ২০১৯ সালে গোতাবায়া রাজাপক্ষ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি হওয়ার পর স্টেট ইন্টেলিজেন্স সার্ভিস (SIS)-এর প্রধান হিসেবে পদোন্নতি পান। ওই বছরের ইস্টার সানডে ছয়টি প্রায় সমান্তরাল আত্মঘাতী বোমা হামলা সংঘটিত হয়, যা তিনটি চার্চ এবং তিনটি বিলাসবহুল হোটেলে প্রাতঃরাশ চলাকালীন সময়ে হয়। এ হামলায় ৫০০-এর বেশি মানুষ আহত হয়, ৪৫ বিদেশি নাগরিক নিহত হন।

আরও পড়ুন

আরও পড়ুন

মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যে ক্ষুব্ধ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যে ক্ষুব্ধ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী

প্রাথমিকভাবে স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠীকে হামলার জন্য দায়ী করা হলেও সাল্লে-কে হামলা পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগও করা হয়। 

২০২৩ সালে ব্রিটিশ চ্যানেল ফর রিপোর্টে বলা হয়, সাল্লে হামলাকারীদের সঙ্গে দেখা করেছিলেন এবং তাদেরকে হামলা করার অনুমতি দেওয়ার অভিযোগ রয়েছে, যা ঐ বছর প্রেসিডেন্ট নির্বাচনে গোতাবায়া রাজাপাকসের পক্ষে প্রভাবিত করার উদ্দেশ্যে করা হয়েছিল।

বোমা হামলার দুই দিন পর রাজাপাকসে তার প্রার্থীতা ঘোষণা করেন এবং নভেম্বরের নির্বাচনে বিজয়ী হন, সহিংসতা কমানোর প্রতিশ্রুতি দিয়ে। রাজাপাকসে বিজয়ের পর সাল্লে SIS প্রধান হন, তবে ২০২৪ সালে অনুরা কুমারা ডিসানায়াকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাকে বরখাস্ত করা হয় এবং হামলার সঙ্গে যুক্তদের বিচারের প্রতিশ্রুতি দেওয়া হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews