জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে অধিনায়ক মেহেদী মিরাজের নেতৃত্বে চার বছর পর ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দু’দল।
ফুটবলের ডামাডোলের মাঝেই আবারো মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা। চার বছর পর ওয়ানডেতে মুখোমুখি হলো দু’দল।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজ সোমবার খেলছে দু’দল। খেলা শুরু বেলা দেড়টায়। ইতোমধ্যে হয়েছে টস। টসে জিতে আগে ফিল্ডিং নিয়েছেন অধিনায়ক মেহেদী মিরাজ।
বাংলাদেশ একাদশ
মেহেদী মিরাজ, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা।