কুয়েতের তেল শোধনাগারে গতরাতের ড্রোন হামলাকে ‘বেপরোয়া’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

শুক্রবার সকালে কুয়েতের ক্রাউন প্রিন্সের সাথে এক ফোনালাপে তিনি দেশটিতে যুক্তরাজ্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন নিয়ে আলোচনা করেছেন।

ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী স্টারমার কুয়েত এবং উপসাগরীয় অঞ্চলের মিত্রদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

তিনি বলেন, ‘এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের লক্ষ্য হলো কুয়েতি ও ব্রিটিশ কর্মীদের পাশাপাশি এই অঞ্চলে আমাদের স্বার্থ রক্ষা করা। একইসাথে এটি যাতে কোনোভাবেই বড় ধরনের যুদ্ধে রূপ না নেয়, সেদিকেও নজর রাখা হচ্ছে।’

ফোনালাপে উভয় নেতা ‘হরমুজ প্রণালী’ পুনরায় সচল করার বিষয়ে একমত হয়েছেন।

এর আগে গত মঙ্গলবার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি ঘোষণা করেছিলেন যে, কুয়েতের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে একটি ‘র‍্যাপিড সেন্ট্রি’ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইতোমধ্যে সেখানে পৌঁছেছে।

মূলত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে কুয়েতের অবকাঠামো রক্ষা করতেই এই দ্রুত পদক্ষেপ নেয়া হয়েছে।

ডাউনিং স্ট্রিট স্পষ্ট করেছে যে, এই পদক্ষেপটি এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার একটি অংশ হিসেবে নেয়া হয়েছে।

সূত্র : বিবিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews