জাতীয় ক্রিকেট দলে ক্যারিয়ার থমকে গেলেও প্রেম, পরকীয়া, বিচ্ছেদ আর নারীদের ইনবক্সে মেসেজ পাঠানোকে কেন্দ্র করে সমালোচনার টেবিলে নিজের স্থান পাকাপোক্ত করে নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। সম্প্রতি ছোট পর্দার অভিনেত্রী তানিয়া চট্টোপাধ্যায়কে ‘কিউট’ লিখে পাঠিয়ে কটাক্ষের শিকার হয়েছেন এই খেলোয়াড়।
কটাক্ষের শিকার চাহালও হাত গুটিয়ে বসে থাকেননি। নিয়েছেন আইনি পদক্ষেপ। অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।

এদিকে মানহানির মামলা প্রসঙ্গে নিজের ক্ষোভ উগরে পাপারাজ্জিদের তানিয়া বলেন, ‘ভিডিওটি যে এভাবে ভাইরাল হবে, তা আমি ভাবিনি। উল্টো আমাকে নিয়ে এখন ট্রোল করা হচ্ছে, আমারই মানহানি হচ্ছে। অথচ তারা আমার বিরুদ্ধে মামলা করেছে। এটা আমার কাছে পুরোপুরি অযৌক্তিক মনে হয়েছে।’

তিনি যোগ করেন, “আমি তো চাহালের ভাবমূর্তি নষ্ট করিনি। মানহানি মানে কাউকে অপমান করা, কিন্তু আমি তাকে অপমান করিনি। তিনি একজন ভারতীয় ক্রিকেটার হিসেবে আমার কাছে গর্বের এবং সম্মানের। আমি শুধু বলেছি তিনি আমাকে ‘কিউট’ বলেছিলেন, এখানে মানহানি হওয়ার মতো কিছু নেই।”

তানিয়া জানান, চাহাল তাকে মেসেজটি পাঠিয়েছিলেন ২০২৩ সালে। সেই সময়ে চাহাল ড্যান্সার ধনশ্রী ভার্মার সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিলেন। পরবর্তীতে ২০২৫ সালে ধনশ্রী ও চাহালের বিবাহবিচ্ছেদ ঘটে।
চাহালের করা মামলার জবাবে তানিয়া আইনিভাবে লড়াই করবেন কি না, তা এখনও জানা যায়নি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews