জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সোমবার সকালে বের করা একটি র‍্যালি শহর প্রদক্ষিণ করে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়া র‌্যালিতে ফুটবল, সাঁতার, অ্যাথলেটিক্স, ক্রিকেটসহ বিভিন্ন ইভেন্টের খেলোয়াড় ও কর্মকর্তারা অংশ নেন।

র‍্যালিটি শেষে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন খেলোয়াড়দের উদ্দেশে বলেন, খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের জন্য আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার হোসাইন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা শওকত আলী বাবু, শামীম হাসান, কোচ এসকে সফরুল হক, যতীন্দ্রনাথ বিশ্বাস, মো. মিন্টুসহ বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়রা।

বিডি প্রতিদিন/কেএইচটি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews