লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল ভোরে সীমান্তের ৮৭৪/৫-এস পিলারের কাছে এ ঘটনা ঘটে। আলী হোসেন পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি গ্রামের আবদুল গফুরের ছেলে।

বিজিবি ও স্থানীয় লোকজন জানায়, ওই সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় গরু পারাপারে চেষ্টা করে একদল চোরাকারকারি। এ সময় ১৫৬ ব্যাটালিয়ন বিএসএফের সাতগ্রাম ক্যাম্পের টহলদল তাদের লক্ষ?্য করে গুলি ছোড়ে। সেই গুলিতে ধবলগুড়ি পূর্ব পানিয়ারটারী এলাকার আলী হোসেন নিহত হন। তাঁর লাশ বিএসএফ সদস্যরা টেনেহিঁচড়ে নিয়ে যান বলে জানিয়েছে ৬১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর প্রতিবাদে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক বলেন, ‘ধবলগুড়ি সীমান্তে এক বাংলাদেশি নিহত হয়েছেন। পুলিশ পাঠানো হয়েছে, বিজিবি এ ঘটনায় কাজ করছে।’

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম এ ঘটনার সত?্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশি নিহতের ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে সাড়া মেলেনি। ময়মনসিংহ সীমান্তে বাংলাদেশির ওপর হামলা : ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় হামলায় এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। মঙ্গলবার গভীর রাতে উপজেলার বুটিয়াপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা যায়, আহত ব্যক্তির নাম মো. আনোয়ার হোসেন। তিনি হালুয়াঘাট উপজেলার উত্তর নলকুড়া গ্রামের বাসিন্দা। অভিযোগ রয়েছে, তিনি সীমান্তের প্রায় ৩০০ থেকে ৩৫০ গজ ভিতরে কাঁটাতার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় রাতের অন্ধকারে অজ্ঞাতনামা এক ভারতীয় গারো ব্যক্তি তাঁর ওপর হামলা চালালে গুরুতর আহত হন। তিনি কোনোভাবে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হন। স্বজনরা তাঁকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি চিকিৎসাধীন। এ বিষয়ে ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews