দেশের সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকের মধ্যে ডেবিট কার্ডের সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে ডাচ্‌–বাংলা ব্যাংক। একমাত্র ব্যাংক হিসেবে এটির ডেবিট কার্ডের সংখ্যা দেড় কোটি ছুঁই ছুঁই। গত বছর শেষে ব্যাংকটির ইস্যু করা মোট ডেবিট কার্ডের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৪৬ লাখ ১ হাজার ১৭৭টিতে। সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকের মধ্যে আর কোনো ব্যাংকের ডেবিট কার্ডের সংখ্যা এখনো কোটির ঘর ছাড়াতে পারেনি।

ডেবিট–ক্রেডিট কার্ড–সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনের পরিসংখ্যান বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ডেবিট কার্ডের সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক। গত বছর শেষে শরিয়াহভিত্তিক দেশের বৃহত্তম এই ব্যাংকের মোট ডেবিট কার্ডের সংখ্যা ছিল ৮৯ লাখ ৫ হাজার ৩৭৪টি। এই তালিকায় শীর্ষ পাঁচে থাকা অন্য ব্যাংকগুলো হলো যথাক্রমে রাষ্ট্রমালিকানাধীন সোনালী, বেসরকারি ব্র্যাক ও পূবালী ব্যাংক। এর মধ্যে গত বছর শেষে সোনালী ব্যাংকের ডেবিট কার্ডের সংখ্যা ছিল ১৩ লাখ ৮৯ হাজার ৯টি, ব্র্যাক ব্যাংকের ১৩ লাখ ৪৮ হাজার ৫৪টি ও পূবালী ব্যাংকের ১৩ লাখ ২৬ হাজার ১৮৯টি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews