কানাডার টরেন্টোর হোপ ইউনাইটেড চার্চ মিলনায়তনে অন্যথিয়েটার টরন্টো ও অন্যস্বর টরন্টোর এর বিশেষ প্রযোজনা ‘যেথায় থাকি যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে বর্তমান বাস্তবতা কে যেখানে ভিন্নতার মাঝেও মানুষে মানুষে যোগাযোগ, ভালোবাসা, আর বন্ধুত্বের দৃঢ় সম্পর্কের চিএ স্পষ্টভাবে ফুটে উঠেছে। তুলে ধরা হয়েছে অন্যের দুঃখ কষ্টে এগিয়ে আসার প্রয়াসকে।

অনুষ্ঠানে কবিতা, গান আর কথার ডালি ভরার অনন‍্য আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে। পুরো অনুষ্ঠান জুড়ে এক মঞ্চে মিশে ছিল স্বাধীনতার গান, রবী ঠাকুরের আবেগ, আর শেক্সপীয়ারের অমর সৃষ্টি। আমন্ত্রিত অতিথিরা এক ভিন্নমাত্রায় অনুভব করেছেন পুরো সময়। যেখানে শব্দগুলো শুধু শোনা নয়, ছিল অনুভবের।

আয়োজকরা জানান, “যেথায় থাকি যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে”র এই অনুষ্ঠানে পৃথিবীর কালজয়ী কিছু কবি, সাহিত্যিকের ভাষায় আমরা তুলে ধরতে চেয়েছি সেই চেতনাকে, যেখানে মানবজাতির মননে লুকিয়ে আছে যুগের, কালের, ভৌগলিক সীমারেখাকে অতিক্রম করার ।

তারা জানান, প্রজন্ম থেকে প্রজন্মানতরে এই আয়োজন ছড়িয়ে পড়ুক , নতুন প্রজন্ম আমাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে চর্চা করুক এটাই আমাদের প্রত্যাশা।

বিডি-প্রতিদিন/টিএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews