চার বছর পর আজ আবার শুরু করছে দেশটি। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হওয়া ম্যাচে সেনেগালের প্রতিপক্ষ সেই ফ্রান্স। ২০০২ বিশ্বকাপের সেই ম্যাচের পর দুই দলের এই প্রথম দেখা। হয়তো কাগজে–কলমে ফ্রান্স আর বিশ্ব চ্যাম্পিয়ন নয়, রানার্সআপ।
কিন্তু ২০০২–এর ফ্রান্সের চেয়ে এই ফ্রান্স আরও বেশি ভয়ংকর। অনেক বিশেষজ্ঞের চোখেই এবারের শীর্ষ ফেবারিট। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলেদের নিয়ে গড়া এই ফ্রান্সের আক্রমণভাগকে সামলানো সেনেগালের রক্ষণের জন্য হবে এক কঠিন পরীক্ষাই।