লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন আগামী ২১ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসে যাবেন।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউস লেবাননের প্রেসিডেন্টকে ২১ জুলাই যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে সংবাদ সংস্থাটি এ তথ্য জানায়।

এ খবরটি এমন এক সময়ে এসেছে যখন আউন লেবাননের গণমাধ্যমকে বলেছেন যে, ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে কয়েক মাস ধরে চলা লড়াইয়ের অবসান ঘটানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া কাঠামো চুক্তিটিকে এগিয়ে নিতে তিনি এই মাসে ওয়াশিংটন ডিসি সফর করবেন।

সূত্র: আল জাজিরা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews