মায়ামি ওপেনে ফরাসি খেলোয়াড় কোরেন্তিন মুতেকে হারিয়ে এটিপি মাস্টার্স ১০০০ টুর্নামেন্টে টানা সর্বাধিক সেট জেতার রেকর্ড গড়েছেন ইতালির ইয়ানিক সিনার।

নোভাক জকোভিচের ২৪ সেটের পুরনো রেকর্ড ভেঙে টানা ২৫ ও ২৬তম সেট জিতেছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এই দুই নম্বর খেলোয়াড়।

মাত্র ৭১ মিনিটে ৬-১, ৬-৪ গেমে জয় তুলে নেন ২৪ বছর বয়সী সিনার। এর আগে প্রথম ম্যাচে দামির জুমহুরকে হারিয়ে তিনি জকোভিচের রেকর্ড স্পর্শ করেন।

ম্যাচ শেষে সিনার বলেন, “আমি খুব খুশি। এটা অনিশ্চিত একটা খেলা, তাই আমরা যতটা সম্ভব মনোযোগ ধরে রাখার চেষ্টা করি। পরের রাউন্ডে কী হয় দেখা যাবে।”

চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সিনার গত দুই মাস্টার্স ১০০০ টুর্নামেন্টে—ইন্ডিয়ান ওয়েলস ও প্যারিসে—একটিও সেট না হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

মুতের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করেন সিনার। প্রথম সেট মাত্র ২২ মিনিটে শেষ করেন এবং দ্বিতীয় সেটে পঞ্চম গেমে চতুর্থ ব্রেক পয়েন্টে জয় নিশ্চিত করেন। 

শেষ ষোলোতে তিনি মুখোমুখি হবেন মার্কিন খেলোয়াড় অ্যালেক্স মিশেলসনের।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews