ফেনীতে সোনালী ব্যাংক পিএলসির ব্যবসা উন্নয়ন ও শাখা ব্যবস্থাপকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) ব্যাংকের প্রিন্সিপাল অফিস ফেনীর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গুণগত ঋণ বৃদ্ধি, আমানত-ঋণ অনুপাত (এডি রেশিও) উন্নয়ন এবং ব্যাংকের সামগ্রিক মুনাফা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।

প্রিন্সিপাল অফিস ফেনীর ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ খায়রুল আনাম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেনারেল ম্যানেজার’স অফিস, নোয়াখালীর জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোহাম্মদ মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেনারেল ম্যানেজার’স অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নুর উদ্দিন।

প্রধান অতিথি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘ব্যাংকের মূল ভিত্তি নির্ভর করে গুণগত ঋণের ওপর। সঠিক খাতে মানসম্মত ঋণ বিতরণের মাধ্যমে ব্যাংকের এডি রেশিও কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করা এবং লাভজনকতা বৃদ্ধি করা সম্ভব।’

তিনি বিশেষ করে সিএমএসএমই ঋণ বৃদ্ধির উপর গুরুত্ব দেন এবং সকল শাখা ব্যবস্থাপকদের ব্যাংকিং সেবা আরো বেগবান করার পাশাপাশি নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।

সভায় প্রিন্সিপাল অফিস ফেনীর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার প্রিয়ব্রত বিশ্বাস ও মো: আলী মাহমুদ এবং ফেনী শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো: নোমান ছিদ্দিকসহ অঞ্চলের আওতাধীন বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে আমন্ত্রিত অতিথিরা শাখাওয়ারী বিভিন্ন সূচকের ওপর পর্যালোচনা করেন এবং শাখা ব্যবস্থাপকদের সাথে মুক্ত মতবিনিময় করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার দিকনির্দেশনা দেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews