সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নানাবাড়ি বেড়াতে এসে বৌলাই নদীর পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে মহসিন মিয়া (৪) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।

রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বৌলাই নদীর পাড়ে (কুড়িপাড়ের খালে) এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু মহসিন মিয়া সুনামগঞ্জের সদর উপজেলার গৌরারং ইউনিয়নের কামারটুক গ্রামের জাকির হোসেনের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বীরনগর গ্রামের নানাবাড়িতে পাঁচ দিন আগে মায়ের সাথে বেড়াতে এসেছিল শিশু মহসিন। সকালে তাসকিয়া আক্তার (৬) ও মহসিন বৌলাই নদীর পাড়ে (কুড়িপাড়ের খালে) গোসল করার জন্য যায়। এ সময় তারা অসাবধানতাবশত পানি ডুবে গেলে তাসকিয়া সাঁতরে কোনোরকমে তীরে উঠতে পারলেও তার ভাই মহসিন পানিতে তলিয়ে যায়। খরব পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এসে দিনভর উদ্ধার অভিযান চালিয়েও মহসিন মিয়ার সন্ধান পায়নি।

নিখোঁজ শিশুর নানা আব্দুর রশিদ জানান, তারা আমার বাড়িতে পাঁচ দিন ধরে আসছে। আজ নিজের বাড়িতে চলে যাওয়ার কথা ছিল।

তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী জানান, নিখোঁজ শিশুকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা করলেও পাওয়া যায়নি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফারুক আহম্মাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি খুবই হৃদয়বিদারক। পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews