মালয়েশিয়ার জালান পেরাক এলাকায় ‘স্পাইডার লিফট’ ক্রেনের নিচে চাপা পড়ে এক বাংলাদেশী প্রবাসী যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন কুয়ালামপুর ট্রাফিক ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের প্রধান এসিপি মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা।

তিনি বলেন, ‘রাত ১০টা ৪০ মিনিটের দিকে ৩২ বয়সী এক যুবক রাস্তার পাশে একটি সাইনবোর্ড মেরামতের কাজ করছিলেন। প্রাথমিক তদন্তে দেখা গেছে, রিমোট কন্ট্রোল ব্যবহার করে চালানো ক্রেনটি ভারসাম্য হারিয়ে উল্টে যাওয়ার আগে ফুটপাথের ধারে আঘাত করেছিল। এরপর সেটির নিচেই চাপা পড়েন বাংলাদেশী প্রবাসী ওই শ্রমিক।’

তিনি আরো বলেন, ‘ক্রেনটি কাছাকাছি থাকা দু’টি গাড়ির উপর পড়লে সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়িতে থাকা চালক বা যাত্রী কেউ আহন হননি।’

মোহাম্মদ জামজুরি বলেন, ‘কুয়ালালামপুর হাসপাতালের একজন সহকারী মেডিক্যাল অফিসার ঘটনাস্থলেই ক্রেন অপারেটরের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।’

তিনি বলেন, ‘পুলিশ ওই ক্রেনের মালিক ঠিকাদার কোম্পানিকে শনাক্ত করতে কাজ করছে। এছাড়া কুয়ালালামপুর সিটি হল থেকে ক্রেনটির ওয়ার্ক পারমিট অনুমোদন আছে কি-না সেটিও পরীক্ষা করা হচ্ছে। সেইসাথে পুলিশ ঘটনাস্থল থেকে ক্লোজ সার্কিট টেলিভিশন ফুটেজ সংগ্রহ করতে তদন্ত চালাচ্ছে।’

সূত্র : মালয় মেইল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews