প্রথম ম্যাচ বাজেভাবে হেরেছে পাকিস্তান দল। তবে তাতে আত্মবিশ্বাসে চিড় ধরেনি একটুও। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাওয়ার প্লেতে ৮৫ রান যোগ হওয়ার পর তো এমনটা ভাবার সুযোগই নেই। একশ রানও পেরিয়ে গেছে কোনো উইকেট না হারিয়ে ১২.২ ওভারে।

শুক্রবার (১০ মার্চ) মিরপুর শেরেবাংলায় ওপেনার মাজ সাদাকাতের অর্ধশতকে শুরু থেকেই দাপুটে ছিল পাকিস্তান। তাকে সঙ্গ দিচ্ছেন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান। সাদাকাত ফিফটি আদায় করে নিয়েছেন মাত্র ৩১ বলেই টি-টোয়েন্টি মেজাজে।

৭৪ বলে ১০০ রানের উদ্বোধনী জুটি গড়েছে দুই ওপেনার। মাজ সাদাকাত ৪৫ বলে ৭৫ আর সাহিবজাদা ফারহান অপরাজিত আছেন রানে ১৮ রানে।

এর আগে, দ্বিতীয় ওয়ানডেতেও টস ভাগ্য বাংলাদেশের পক্ষে এসেছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের মিশনে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচে আগের ম্যাচের একাদশ নিয়েই খেলছে বাংলাদেশ। তবে পাকিস্তান একাদশে একটি পরিবর্তন এনেছে। স্পিনার আবরার আহমেদের জায়গায় হারিস রউফকে খেলাচ্ছে তারা।

আইএন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews