গোয়েন্দা সংস্থাগুলোর মাঝে রাজনৈতিক প্রভাব দূর করার লক্ষ্য নিয়ে গঠিত টাস্কফোর্সটি বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা (ডিএনআই) বিভাগের প্রধান তুলসি গ্যাবার্ড।

ডিরেক্টরস ইনিশিয়েটিভ গ্রুপ (ডিগ) নামের টাস্কফোর্সটি নিয়ে বিতর্ক চলছিল। ডেমোক্র্যাট দলের সিনেটর মার্ক ওয়ার্নার অভিযোগ করে বলেছিলেন, বিরোধীদের শায়েস্তা করার জন্যই গ্যাবার্ড নতুন টাস্কফোর্স গঠন করেছেন। এর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধীদের কোণঠাসা করা হচ্ছে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) তাই সেই ফোর্সটি বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। গত বছর গঠিত এই ফোর্স নিয়ে বহু সমালোচনা হয়েছিল।

গ্যাবার্ড এক বিবৃতিতে বলেন, তিনি ডিরেক্টর’স ইনিশিয়েটিভস গ্রুপের (ডিআইজি) সদস্যদের তার সংস্থার অন্যত্র পুনর্বিন্যাস করেছেন। 

রয়টার্সকে যখন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন তার আগে দুটি সূত্র গণমাধ্যমটিকে জানায়, কথিত কিছু ভুল পদক্ষেপের পর ডিআইজি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews