সিলেট নগরীতে প্রাইভেটকারে এসে একটি মাদরাসার দানবাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলা জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদরাসার গেটের সামনে এ ঘটনা ঘটে।

এদিকে দানবাক্স থেকে টাকা চুরির একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা ইতোমধ্যে ভাইরাল হয়ে পড়েছে।

সিসিটিভিতে দেখা যায়, ভোর রাত আনুমানিক পৌনে ৪টার দিকে মাদরাসার দানবাক্সের সামনে একটি সাদা প্রাইভেটকার থামতে দেখা যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এক যুবক গাড়ি থেকে বের হন। এরপর সাদা টি-শার্ট পরিহিত আরো এক যুবক বের হয়ে দু’জনে মিলে দানবাক্সের তালা ড্রিল মেশিন দিয়ে খুলে কিছু টাকা নিয়ে গাড়িতে ওঠেন। তখন একটি মোটরসাইকেল পাশ দিয়ে চলে যাচ্ছিল। এরপর আবার একজন নেমে দানবাক্সের বাকি টাকা নিয়ে গাড়িতে ওঠেন। এরপর কারটি নির্বিঘ্নে স্থান ত্যাগ করে।

এলাকাবাসীর দাবি, বৃহস্পতিবার দিবাগত রাতে একই কায়দায় কয়েকটি মসজিদ থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উদ্বেগ জানিয়ে তারা বলেন, দ্রুত এর সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানার ওসি খান মো: মাঈনুল জাকির বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনাটি দেখেছি। এখনো কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেনি। তবে দু’জন সাব ইন্সপেক্টরসহ আমাদের একটি দল ঘটনার তদন্তে কাজ করছে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews