ডাক্তার আইরিন যখন জেনে অবাক হন, চা-বাগানে আসা তিনিই প্রথম ডাক্তার—সে দৃশ্যে হাসতে গিয়েও চা-বাগানের মানুষদের অপ্রাপ্তির কথা ভেবে বুকের ভেতরটা খচখচ করে। রবিন যখন বলেন, চা–বাগানে চা–গাছকে বড় হতে দেওয়া হয় না, নিজেদের সুবিধার জন্য তাকে কেটে ছোট করে রাখা হয়, সে কথাটিও মনে গেঁথে যায়। শুধু চা–বাগানে নয়, সারা দেশেই বড় যা কিছু সম্ভাবনা, তাকে চাপিয়ে, ছোট করে দিয়ে আমাদের মনের প্রাচীর এই জাতিকে খর্ব-ক্ষুদ্র করে রেখেছে। এমন মনে ঘা-দেওয়া দৃশ্য এবং সংলাপ এই সিনেমায় আরও বেশ কিছু আছে।