এবার টি-২০ বিশ্বকাপ ইস্যুতে ভারতের তুমুল বিরোধিতা করলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেন। তার অভিযোগ, ভারতের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে আইসিসি। বিশ্বকাপের একমাস আগে ভারত যদি নিরাপত্তা ইস্যুতে খেলতে না চাইত, তাহলে কি ভারতকেও বিশ্বকাপ থেকে বের করে দিতে পারত আইসিসি? পাকিস্তান এবং বাংলাদেশ যা করেছে সেটাই ঠিক।

ভারতে নিরাপত্তা নেই, এমনটাই দাবি করে বিশ্বকাপ খেলতে ভারতে আসতে চায়নি বাংলাদেশ। সে কারণে লিটন দাসদের বাদ দেয়া হয়েছে বিশ্বকাপ থেকে। পরিবর্তে স্কটল্যান্ড খেলছে বিশ্বকাপে। গোটা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন করেছে পাকিস্তান। দেশটি স্পষ্ট জানিয়েছে, বাংলাদেশের প্রতি আইসিসি সুবিচার করেনি। তাই বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে, টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে না তারা।

গোটা বিতর্ক নিয়ে একটি পডকাস্টে মুখ খুলেছেন নাসের হুসেন। তিনি স্পষ্ট বলেন, টুর্নামেন্ট শুরুর একমাস আগে ভারত যদি বলত আমাদের সরকার নির্দিষ্ট একটা দেশে বিশ্বকাপ খেলার অনুমতি দিচ্ছে না, তাহলেও কি আইসিসি এই পদক্ষেপ নিত? আইসিসি কি বলত যে ভারতকে বিশ্বকাপ খেলতে দেয়া হবে না?

নাসের আরো বলেন, বাংলাদেশ, পাকিস্তান, ভারত প্রত্যেকটা দলকেই সমান চোখে দেখা উচিত। হ্যাঁ ভারতের সমর্থকরা দাবি করতে পারেন যে তাদের বোর্ডের হাতে অনেক বেশি অর্থ রয়েছে। কিন্তু অর্থ বেশি থাকলে দায়িত্বও বেড়ে যায়।

সাবেক ইংল্যান্ড অধিনায়কের যুক্তি, ‘সাম্প্রতিক অতীতে পাকিস্তান এবং বাংলাদেশকে কোণঠাসা করার চেষ্টা করছে ভারত। তাই বাংলাদেশ বোর্ড যেভাবে ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে, সেই পদক্ষেপটা আমার খুবই ভালো লেগেছে। পাকিস্তানও যেভাবে বাংলাদেশের পাশে থেকে সরব হয়েছে সেটাও অত্যন্ত প্রশংসনীয়।’

তিনি বলেন, ‘একটা সময়ের পর কাউকে তো বলতেই হবে, রাজনীতি বন্ধ হোক। ক্রিকেট ফিরে আসুক।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews