যুক্তরাষ্ট্রের সুপ্রম কোর্ট রায় দিয়েছে, ইচ্ছাকৃতভাবে ডাক বিতরণ না করা হলেও দেশটির পোস্টাল সার্ভিসের বিরুদ্ধে মামলা করা যাবে না।
রায়ে বলা হয়, ফেডারেল আইনের অধীনে ডাক বিভাগের নির্দিষ্ট কিছু কার্যক্রম ‘সার্বভৌম দায়মুক্তি’-এর আওতায় পড়ে। ফলে ডাক বিতরণে অনিয়ম বা ইচ্ছাকৃতভাবে চিঠি পৌঁছে না দেওয়ার অভিযোগ থাকলেও সংস্থাটির বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে মামলা করা সম্ভব নয়।
মামলার প্রেক্ষাপটে অভিযোগ ওঠে, কিছু গুরুত্বপূর্ণ চিঠিপত্র ও নথি ইচ্ছাকৃতভাবে বিতরণ করা হয়নি, যার ফলে সংশ্লিষ্ট ব্যক্তি আর্থিক ও ব্যক্তিগত ক্ষতির মুখে পড়েন। তবে আদালত স্পষ্ট করে জানায়, ডাক সংক্রান্ত ব্যর্থতার ক্ষেত্রে সরকারের দায়মুক্তির বিধান প্রযোজ্য।
আইন বিশেষজ্ঞরা বলছেন, এ রায়ের ফলে ভবিষ্যতে ডাকসেবার ত্রুটি নিয়ে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হলেও আদালতে প্রতিকার পাওয়া কঠিন হয়ে পড়বে। তবে সমালোচকদের মতে, এতে সরকারি সংস্থার জবাবদিহিতা কমে যেতে পারে।
রায়টি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। সূত্র : এপি।