রাজশাহীর পুঠিয়ায় সাধু-ফকিরের আস্তানায় স্বামীর সহযোগিতায় এক নারীকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার রাজশাহীর বেলপুকুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী। আসামিরা হলেন পুঠিয়া উপজেলার চকধাঁধাস গ্রামের বাসিন্দা হামিদ ফকির (৬৭) এবং ভুক্তভোগী নারীর স্বামী।

জানা গেছে, হামিদ ফকিরের বাড়ির পাশেই তার একটি আস্তানা রয়েছে। সেখানে বিভিন্ন এলাকা থেকে ভক্তরা যাতায়াত করেন। ভুক্তভোগী নারীর স্বামীও তার অনুসারী। প্রায় ছয় মাস আগে ওই নারীর সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সম্প্রতি বাজারে নিয়ে যাওয়ার কথা বলে ওই নারীকে হামিদ ফকিরের আস্তানায় নিয়ে যান তাঁর স্বামী। সেখানে স্বামীর সহযোগিতায় নারীর হাত-পা বেঁধে হামিদ ফকির তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর বিষয়টি গোপন রাখতে চেষ্টা করেন ওই নারীর স্বামী। পরে সুযোগ পেয়ে স্বামীর বাড়ি থেকে পালিয়ে যান ভুক্তভোগী। এরপর তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে সোমবার বেলপুকুর থানায় স্বামী ও হামিদ ফকিরের বিরুদ্ধে মামলা করেন। বেলপুকুর থানার ওসি ফারুক হোসেন বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। তাঁর স্বামীকে আজ (মঙ্গলবার) সকালে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক হামিদ ফকিরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews