বিশ্বকাপটা যেভাবে চেয়েছিল, সেভাবে শুরু করতে পারেনি পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মরক্কোর বিপক্ষে শুরুতে গোল হজম করেও ব্রাজিল ড্র করেছে ১-১ গোলে। দিনের অন্য ম্যাচে হাইতিকে হারিয়ে স্কটল্যান্ড উঠে গেছে ‘সি’ গ্রুপের পর্বের শীর্ষে।

এই ড্রয়ের পর ব্রাজিল নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে বাংলাদেশ সময় আগামী ২০ তারিখ। সেদিন তাদের সামনে প্রতিপক্ষ হিসেবে থাকবে গ্রুপের তলানিতে থাকা দল হাইতি। এরপর বাংলাদেশ সময় ২৫ জুন ভোর ৪টায় স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে সেলেসাওরা।

মরক্কোর বিপক্ষে এই ড্রয়ের পরও ব্রাজিলের দ্বিতীয় রাউন্ডে খেলা-না খেলাটা নিজেদের হাতেই আছে। পরের দুটো ম্যাচ জিতলে অনায়াসেই দ্বিতীয় রাউন্ড খেলবে সেলেসাওরা। পরের ২ ম্যাচ জিতলে ব্রাজিলের পয়েন্ট দাঁড়াবে ৭। ২০২২ বিশ্বকাপে এর চেয়ে কম, ৬ পয়েন্ট নিয়েও গ্রুপসেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল, এবারও সেটা হওয়া অসম্ভব নয়।

তবে এবার পরের দুই ম্যাচ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে কি না সেলেসাওরা, তা নিশ্চিত নয়। ওদিকে মরক্কোও যদি শেষ দুই ম্যাচে জিতে যায়, তাহলে তারা হয়ে যেতে পারে গ্রুপসেরা। তবে সেক্ষেত্রে ব্রাজিলের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকতে হবে তাদেরকে। সেটা যদি সমানও হয়, তাহলে কার্ডের ক্ষেত্রে যে দল এগিয়ে থাকবে, তারাই হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

এদিকে শীর্ষ দুইয়ে না থাকলেও শেষ ৩২-এ খেলতে পারবে ব্রাজিল। তবে সেক্ষেত্রে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে শীর্ষ আটে থাকতে হবে।

ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারে, তাহলে অবশ্য বিপদ আছে। তখন নকআউটে গেলে শুরুতেই নেদারল্যান্ডসের সামনে পড়তে হতে পারে তাদের। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews