লন্ডনের রমফোর্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার শিকার হয়েছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। স্থানীয় সময় সোমবার দুপুরে রমফোর্ডের এলম পার্কের একটি টার্কিশ রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হাসনাত আবদুল্লাহসহ তাঁর সঙ্গে থাকা যুক্তরাজ্য এনসিপির নেতৃবৃন্দ খাওয়াদাওয়া শেষ করে রেস্টুরেন্টটি থেকে বের হন। এ সময় আচমকা হাসনাতকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। তখন নিজেকে রক্ষা করতে আদানা রেস্টুরেন্টের ভিতরে দ্রুত প্রবেশ করেন এনসিপির এ নেতা। জানা যায়, যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ্ শামীমের নেতৃত্বে আওয়ামী লীগের একটি দল এ হামলা করে। ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, যখন ডিম ছুড়ে মারা হয় তখন হাসনাত আব্দুল্লাহ ডিম থেকে নিজেকে রক্ষার চেষ্টায় একপর্যায়ে রেস্টুরেন্টের ভিতরে আশ্রয় নেন। এ সময় তাঁর সঙ্গে থাকা যুক্তরাজ্য এনসিপি নেতাদের একটি অংশ হামলা প্রতিহত করার চেষ্টা করেন। তখন এনসিপি নেতা এহতেশাম উল হকের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন হামলায় নেতৃত্ব দেওয়া শাহ শামীম। হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews