মুন্সীগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ নৌ-ডাকাত নয়ন ও পিয়াসের সহযোগী মনির হোসেনকে (২৫) গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি দেশীয় শর্টগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার ভোররাতে গুয়াগাছিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনী সূত্র জানায়, সদর দফতর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে গজারিয়া আর্মি ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১টা থেকে দিনব্যাপী তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। ভোর ৫টার দিকে মনির হোসেনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে ডাকাত দলের কয়েকটি আস্তানায় পৃথক অভিযান চালিয়ে একটি দেশীয় শর্টগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা গুলির মধ্যে দুটি গত ৫ আগস্ট ২০২৪ সালের থানা লুটের ঘটনায় লুণ্ঠিত বলে শনাক্ত হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মনির হোসেন নৌ-ডাকাত চক্রের সাথে সরাসরি জড়িত। গুয়াগাছিয়া ইউনিয়নসহ বিভিন্ন নদীঘাটে চাঁদাবাজির মাধ্যমে অর্থ আদায়ের সাথেও তিনি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেফতারকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, মুন্সীগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, নাশকতা ও মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সন্দেহজনক কোনো তথ্য থাকলে জনগণকে নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর আহ্বানও জানানো হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews