টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। গত কয়েক মাস ধরে এ নিয়ে নানা গুঞ্জন চললেও বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি সরাসরি উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এর আগে গত জুনে তিনি ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। তবে উপরাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে জানানো হয়, নিয়ম অনুযায়ী ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিতে হবে। সে সময় দেশের বাইরে থাকায় প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেননি অভিনেত্রী।

কোয়েলের পদত্যাগের আগে তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভায় যাওয়া সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইকও পদত্যাগ করেন। কোয়েলের পদত্যাগের পর রাজ্যসভায় তৃণমূলের সংসদ সদস্য সংখ্যা কমে ৯-এ নেমে এসেছে।

এদিকে পদত্যাগের সিদ্ধান্তের পর বিজেপির শীর্ষ নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে কোয়েলের সাক্ষাতের খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে। অনেকের প্রশ্ন, তবে কি খুব শিগগিরই বিজেপিতে যোগ দিতে চলেছেন এই টালিউড তারকা? যদিও এ বিষয়ে এখনো কোয়েল বা বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস রাজ্যসভার প্রার্থী তালিকা প্রকাশ করলে রাজীব কুমার, বাবুল সুপ্রিয় ও মেনকা গুরুস্বামীর পাশাপাশি স্থান পান কোয়েল মল্লিক। পরে এপ্রিলে দিল্লিতে সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি।

শপথগ্রহণের পর কোয়েল বলেছিলেন, এই দায়িত্ব তিনি হঠাৎ করে নেননি। অনেক ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছেন। দেশ ও মানুষের সেবার সুযোগকে তিনি জীবনের অন্যতম বড় দায়িত্ব হিসেবে দেখেন বলেও সে সময় মন্তব্য করেছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews