পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা
খাগড়াছড়ির পানছড়ির সীমান্ত এলাকা কেষ্টমনি পাড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৬ মে) সকাল ১০টা থেকে লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকার টিওবি যাত্রী ছাউনি নামক স্থানে প্রায় শতাধিক জনসাধারণকে এ সেবা দেয়া হয়।
বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্থানীয় মিতালি ত্রিপুরা ও সুমেন ত্রিপুরা বলেন, দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় চিকিৎসাসেবা পেতে আমাদের খুব কষ্ট হয়। রোগী নিয়ে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়।
মেডিক্যাল অফিসার মেজর মো: নাঈমুল মুশফিক নাঈম বলেন, ‘সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করা হবে।’